হবিগঞ্জে বিএনপি ছাড়লেন অর্ধশতাধিক নেতাকর্মী

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০১৮
হবিগঞ্জে বিএনপি ছাড়লেন অর্ধশতাধিক নেতাকর্মী

Manual5 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে বিএনপি ছেড়ে আওয়ামী লীগের যোগ দিয়েছেন প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী।

শনিবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কি গ্রামে এমপি মাহবুব আলীর হাত ধরে তারা আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগে যোগদান করেন। এসময় তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়।

Manual2 Ad Code

ওই গ্রামের বিএনপি নেতা মোশাহিদ আলী রমজান, সাবেক মেম্বার মোনায়েম, নজরুল ইসলাম বাবুল মাস্টার ও সাবেক মেম্বার আব্দুল হাই’র নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী এ যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

এসময় এমপি মাহবুব আলী বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই বিএনপি থেকে নেতাকর্মীরা আওয়ামী লীগে আসছে। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে আবারও রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ আসলে দেশে যুগান্তকারী উন্নয়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Manual5 Ad Code