বড়লেখায় ছিনতাইয়ের চার ঘন্টার মধ্যে ১০ লক্ষ টাকাসহ ২জন গ্রেপ্তার

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০১৮
বড়লেখায় ছিনতাইয়ের চার ঘন্টার মধ্যে ১০ লক্ষ টাকাসহ ২জন গ্রেপ্তার

Manual3 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখায় ছিনতাই হওয়ার ৪ ঘন্টার মধ্যেই ব্যবসায়ীর ১০ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এসময় ছিনতাইয়ের কাছে ব্যবহৃত মোটর সাইকেলসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তালিমপুর এলাকায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর নাম জুনেদ আহমদ। তিনি উপজেলা সদরের আড়ত ব্যবসায়ী।

Manual5 Ad Code

গ্রেপ্তারকৃত দুই ছিনতাইকারী হচ্ছেন-তালিমপুর ইউনিয়নের তালিমপুর গ্রামের মঈনুল ইসলাম ওরফে ময়না মিয়ার ছেলে মো. মাহফুজ আলম ওরফে তুহিন (২১) ও উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইল গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে জাকারিয়া (২১)।

Manual5 Ad Code

জুনেদ আহমদ জানান, গত শুক্রবার রাত ১২টার দিকে বড়লেখা উপজেলা সদরের আড়তের দোকানপাট বন্ধ করে গ্রামের বাড়ি বাহারপুরে যান তিনি। বাড়ির সামনে পৌঁছামাত্রই আচমকা মোটর সাইকেল যোগে চারজন ছিনতাইকারী তার পথরোধ করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তাঁর কাছে থাকা নগদ ১০ লাখ ৮৬০ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারীরা।

ঘটনায় হতভম্ব ব্যবসায়ী জুনেদ আহমদ ঘটনার পরই বড়লেখা থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানান। বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম ও এসআই অমিতাভ দাস তালুকদার রাতেই অভিযানে নামেন। চার ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে প্রথমে মাহফুজ আলমকে এবং পরে মাহফুজের কথামতো জাকারিয়াকে গ্রেপ্তার করেন। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া পুরো টাকা উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলও উদ্ধার করা হয়। এই ঘটনায় জুনেদ আহমদ বাদী হয়ে গ্রেপ্তার দুজনসহ অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে চার জনের নামে শনিবার থানায় মামলা করেছেন।

Manual1 Ad Code

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই ওই ব্যবসায়ী ঘটনাটি আমাকে জানান। খবর পেয়ে সাথে সাথেই অভিযানে নামে পুলিশ। আনুমানিক চারঘন্টার অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া পুরো টাকাটাই উদ্ধার করা হয়েছে। ছিনতাইকাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলও উদ্ধার করা হয়। এ ঘটনায় ব্যবসায়ী মামলা করেছেন।

Manual3 Ad Code

গ্রেপ্তারকৃত দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি