ইসিতে শফি চৌধুরীর অভিযোগ

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০১৮
ইসিতে শফি চৌধুরীর অভিযোগ

Manual2 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির মুক্তির দাবিতে ও বিএনপি নেতা-কর্মীদের ওপর পুলিশি দমন পীড়নের বিরুদ্ধে নির্বাচন কমিশন (ইসি) এর কাছে অভিযোগ করেছেন সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী।

রোববার (৯ ডিসেম্বর) সকালে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি এ অভিযোগ করেন।

Manual2 Ad Code

অভিযোগে তিনি বলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির ও সিলেট জেলা বিএনপির সহসভাপতি সুফিয়ানুল করিম চৌধুরীকে ৫ ডিসেম্বর ডিবি পুলিশ পরিচয়ে বাড়ি থেকে আটক করা হয়। পরে তাকে ৩-৪ মাসের আগের নিরাপদ সড়ক আন্দোলনের নাশকতার মামলায় তাকে আসামি করে কোর্টে চালান দেওয়া হয়। অথচ মামলার এজাহারে তার নাম নেই।

Manual1 Ad Code

অভিযোগে আরও বলা হয়, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করার উদ্দেশ্যে তাকে আটক করেছে পুলিশ। তার অপরাধ তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি। অথচ নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশনা, তফশিল ঘোষণার পর কোন মামলার এজাহারভুক্ত আসামি না হলে কাউকে গ্রেপ্তার করা যাবে না। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশনার তোয়াক্কা না করে সারাদেশের ন্যায় আমার নির্বাচনী এলাকায়ও পুলিশ বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার, হয়রানি ও নির্যাতন করা হচ্ছে, যা নিরপেক্ষ নির্বাচনের অন্তরায়।

অহেতুক নেতা-কর্মীদের ওপর পুলিশি হয়রানি বন্ধ করতে রিটার্নিং কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান শফি আহমদ চৌধুরী।

সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এ অভিযোগ গ্রহণের সত্যতা নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

এ ব্যাপারে শফি আহমদ চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার এলাকার দলের নেতা-কর্মীদের পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রেপ্তার-হয়রানি করছে। নির্বাচন কমিশনের আদেশ অমান্য করছে পুলিশ। এমপির পক্ষে কাজ করছেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি।’

Manual4 Ad Code