ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে: নাহিদ

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০১৮
ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে: নাহিদ

Manual5 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) প্রার্থী নুরুল ইসলাম নাহিদ বলেছেন ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীকে সম্মান দেখিয়ে বঙ্গবন্ধুর নৌকা প্রতীক আমাকে উপহার দিয়েছেন। তাই তাঁর এ সম্মান আমাদের সবাইকে রক্ষা করতে হবে। এজন্য ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে।’

Manual4 Ad Code

সোমবার (১০ ডিসেম্বর) পৌরশহরের দাসগ্রামস্থ ইউসুফ কমপ্লেক্সে আয়োজিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থনে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের নির্বাচনী কর্মীসভায় তিনি এমন বক্তব্য রাখেন।

Manual8 Ad Code

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান খানের সঞ্চালনায় কর্মীসভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শামসুদ্দীন উদ্দিন খান, নাজিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, যুক্তরাজ্য প্রবাসী রউফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল ও জাকির হোসেন, ছালেহ আহমদ বাবুল, ভিপি হোসেন আহমদ, হারুনুর রশিদ দিপু, মতিউর রহমান, বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর প্রমুখ।

এর আগে সকাল ১০টা থেকে বিয়ানীবাজার উপজেলা, ১০ ইউনিয়ন ও পৌরসভাসহ বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা মিছিল সহকারে কর্মীসভায় এসে যোগ দেন। এসময় নেতাকর্মীদের নৌকা শ্লোগানে পুরো পৌরশহর মুখরিত হয়ে উঠে।

Manual1 Ad Code