মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০১৮
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা

Manual1 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরের ওপর হামলার খবর পাওয়া গেছে।

Manual8 Ad Code

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।

Manual2 Ad Code

সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, আমরা দুই-তিনটা গাড়ি ভাংচুর হওয়ার খবর পেয়েছি। তবে কার গাড়ি কে ভেঙেছে সেটা তদন্ত সাপেক্ষ বিষয়।

তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য না দিয়ে পরে ফোন করতে বলেন এই পুলিশ কর্মকর্তা।

Manual6 Ad Code

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান অভিযোগ করে বলেন, ফখরুল দানারহাট এলাকায় নির্বাচনী গণসংযোগে গেলে তার গাড়িবহরে এই হামলা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই এলাকায় নির্বাচনী পথসভা করছিলেন। এ সময় একদল লোক হামলা চালিয়ে দুই-তিনটা গাড়ির কাচ ভেঙেছে। আওয়ামী লীগের লোকজন এ হামলা চালিয়েছে।

তবে তিনি হামলাকারীর নাম বলতে পারেননি।

প্রসঙ্গত, একাদশ নির্বাচনে মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ ও বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার বিকালে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ফখরুল ভোটের প্রচারে অংশ নেওয়ার ঘোষণা দেন। ঠাকুরগাঁও থেকে তিনি বগুড়া গিয়ে দুই দিন থেকে ঢাকায় ফিরবেন বলে জানান।

Manual7 Ad Code