পানির ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০১৮
পানির ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু

মৃত্যু


Manual6 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : রাজধানী ঢাকার মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে পানির ট্যাংকের ভেতর পড়ে দুই শিশু মারা গেছে।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে তারা নিখোঁজ হয়।

Manual6 Ad Code

মোহাম্মদপুর এলাকার দুই নম্বর সড়কের একটি চারতলা বাড়ির নিচতলার দুই ভাড়াটিয়ার সন্তান তারা।

Manual5 Ad Code

পুলিশ জানায়, হাদি (৫) ও মারিয়া (৩) নামের ওই দুই শিশুকে খুঁজে বের করতে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে পরিবারের সদস্যরা, মাইকিংও করে।

Manual1 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন্স) শরিফুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে বাসার পানির ট্যাংকের ভেতর খুঁজে শিশুদের মৃত অবস্থায় পাওয়া যায়।