সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০১৮
সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মৃত্যু

Manual2 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : রাজধানী আগারগাঁও এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আগারগাঁও শিশু মেলা সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তায়েবুল ইসলাম রাশেদ (৩০) ও মো. সাকিব (২৯)। তাদের গ্রামের বাড়ি বরিশালে।

Manual8 Ad Code

শেরেবাংলা নগর থানার এসআই রুবেল আজাদ জানান, শিশুমেলা সংলগ্ন রাস্তায় একটি কাভার্ডভ্যান পেছন থেকে ওই দুই যুবকের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাশেদের মৃত্যু হয়।

Manual7 Ad Code

ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের এসআই মো. বাচ্চু মিয়া জানান, সাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এসআই রুবেল আজাদ বলেন, পুলিশে দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ডভ্যান ও চালক মনির হোসেনকে (৩৫) আটক করেছে।

Manual1 Ad Code