সেনাবাহিনীকে ভোট পরিচালনায় চেয়ে হাইকোর্টে রিট

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০১৮
সেনাবাহিনীকে ভোট পরিচালনায় চেয়ে হাইকোর্টে রিট

Manual6 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ, গণনা ও ফল প্রকাশের কাজ সশস্ত্র বাহিনীর মাধ্যমে করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকা-৮ আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী ড. ইউনুছ আলী আকন্দ।

রিট আবেদনে আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, ১৪ দলের পক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ২০ দলের পক্ষ বিএনপি মহাসচিব, মন্ত্রীপরিষদ সচিব, রাশেদ খান মেনন, মির্জা আব্বাস, স্বরাষ্ট্র সচিবসহ ১০ জনকে বিবাদী করা হয়েছে।

Manual3 Ad Code

রিটে নির্বাচন কমিশন কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় ব্যর্থতা কেন অসংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। এছাড়া সারাদেশের সব কেন্দ্রে সেনাবাহিনী দিয়ে ভোট গ্রহণ, গণনা ও ফল প্রকাশের কেন নির্দেশ দেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। একইসঙ্গে এক দলের প্রার্থী অন্য দলের প্রতীক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

রিটকারী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের নির্দেশনাও চাওয়া হয়েছে। পাশাপাশি ২০ দল বা ১৪ দলের নামে জোট গঠন করে নির্বাচন করার ওর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

Manual1 Ad Code

রিটকারী আইনজীবী জানান, সোমবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।।

Manual3 Ad Code

 

তথ্য সূত্র, মানবজমিন লিংক সংযুক্ত

Manual2 Ad Code