সেনাবাহিনীকে সমান সুযোগ নিশ্চিতের আহবান ফখরুলের

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০১৮
সেনাবাহিনীকে সমান সুযোগ নিশ্চিতের আহবান ফখরুলের

Manual1 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সেনাবাহিনীর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual1 Ad Code

রোববার (২৩ ডিসেম্বর) এক বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

Manual4 Ad Code

বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি সেনাবাহিনী নিয়োগের ফলে নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি হবে। এতদিন এটি মোটেও বিদ্যমান ছিল না।

Manual2 Ad Code

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল সোমবার থেকে সারা দেশে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হবে। যদিও বিএনপির দাবি ছিল বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েনের।

বিবৃতিতে মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি আশা করে দেশের গর্বিত সেনাবাহিনীর প্রত্যেক সদস্য জনগণের স্বার্থের পক্ষে কার্যকর ভূমিকা পালন করবেন। কোনোভাবেই একজন ব্যক্তি বা একটি গোষ্ঠীর পক্ষে কাজ করবেন না। সেনাবাহিনী সবসময়ই দেশ ও জাতির সেবায় নিয়োজিত। কোনো ব্যক্তির স্বার্থরক্ষার কারণে তাদের সুনাম ক্ষুণ্ন হতে পারে না।

Manual2 Ad Code