কমলগঞ্জে জামায়াত ও বিএনপি নেতা আটক

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৮
কমলগঞ্জে জামায়াত ও বিএনপি নেতা আটক

Manual8 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : মৌলভীবাজারের কমলগঞ্জে জামায়াত ও বিএনপির ২ নেতাকে আটক করে পুলিশ।

Manual6 Ad Code

সোমবার (২৪ ডিসেম্বর) রাতে পৌরসভার ভানুগাছ বাজারের দক্ষিণ কুমড়াকাপন গ্রাম থেকে জামায়াত নেতা মো: আবু তালেব (৪৬) কে ও আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামের মো: ওয়াসিদ আহমেদ (২৮) আটক করা হয়।

Manual4 Ad Code

কমলগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুস শহীদ বলছেন, রাতে ভানুগাছ বাজারে সন্দেহজনক অবস্থায় ঘুরাঘুরির এক পর্যায়ে তাদের আটক করা হয়।

এদিকে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় নিয়মিত মামলা রয়েছে তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে।

Manual4 Ad Code