জাল নোটসহ ধানের শীষ প্রার্থীর জামাতা আটক

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০১৮
জাল নোটসহ ধানের শীষ প্রার্থীর জামাতা আটক

Manual1 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সাতক্ষীরায় ৮৫ হাজার টাকার জাল নোটসহ সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামী শিক্ষার সহকারী অধ্যাপক মিয়ারাজ হোসেনকে আটক করেছে পুলিশ। তিনি সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জামায়াত নেতা আবদুল খালেকের জামাতা।

Manual5 Ad Code

বুধবার (২৬ ডিসেম্বর) ভোরে শহরের পলাশপোল এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।

Manual2 Ad Code

মিয়ারাজের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার মৃগীডাঙ্গা এলাকায়।

Manual8 Ad Code

আটকের সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের পলাশপোল মসজিদসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৫ হাজার টাকার জাল নোটসহ মিয়ারাজ হোসেনকে আটক করা হয়েছে।