বিএনপির আরও তিন প্রার্থীর প্রার্থিতা স্থগিত

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০১৮
বিএনপির আরও তিন প্রার্থীর প্রার্থিতা স্থগিত

Manual2 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : বিএনপির আরও তিন প্রার্থীর প্রার্থিতা স্থগিত করেছে হাই কোর্ট। উপজেলা চেয়ারম্যানের পদে থেকে পদত্যাগপত্র গৃহীত না হওয়ার কারণ দেখিয়ে তাদের প্রার্থিতা স্থগিত করা হয়।

বুধবার (২৬ ডিসেম্বর) ওই তিন আসনে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর করা রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের অবকাশকালীন হাই কোর্ট বেঞ্চ রুলসহ প্রার্থিতা বাতিলের আদেশ দেন।

এর ফলে নির্বাচনের মাত্র তিন দিন আগে নাটোর-৪ আসনে ধানের শীষের প্রার্থী মো. আব্দুল আজিজ, গাইবান্ধা-৪ আসনের ফারুক কবির আহমদ এবং নরসিংদী-৩ আসনের মঞ্জুর এলাহীর ভোটের পথ আটকে গেল।

নাটোর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. আব্দুল কুদ্দুস, গাইবান্ধা-৪ আসনে আওয়ামী লীগের মনোয়ার হোসেন চৌধুরী এবং নরসিংদী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা হাই কোর্টে ওই আবেদনগুলো করেন।

Manual2 Ad Code

বিএনপি প্রার্থী মো. আব্দুল আজিজ নাটোরের গুরুদাশপুর উপজেলার, ফারুক কবির আহমদ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার এবং মঞ্জুর এলাহী নরসিংদী সদরের উপজেলা চেয়ারম্যান।

Manual3 Ad Code

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। আজিজ ও ফারুকের পক্ষে হাই কোর্টে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক, এলাহীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মঞ্জিল মোরসেদ।

Manual1 Ad Code

আইনজীবী শাহ মঞ্জুরুল হক সাংবাদিকদের জানান, আদালতে প্রার্থিতা স্থগিত হওয়ায় তারা আর একাদশ সংসদ নির্বাচন করতে পারছেন না।

এর আগেও একই কারণে বিএনপির বেশ কয়েকজন প্রার্থীর নির্বাচন করার সুযোগ আদালতের আদেশে বন্ধ হয়ে যায়।

Manual8 Ad Code