নাশকতার পরিকল্পনা : ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান আটক

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০১৮
নাশকতার পরিকল্পনা : ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান আটক

Manual6 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : নাশকতার পরিকল্পনার অভিযোগে সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব খানকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার সদরের উকিলপাড়া থেকে তাকে আটক করা হয়। আটকের পর আব্দুল মোতালেব খানকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে।

Manual5 Ad Code

ধর্মপাশা থানা পুলিশের ওসি এজাজুল ইসলাম জানান, নাশকতার পরিকল্পনা করছেন এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল মোতালব খানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে থানায় একটি মামলাও রয়েছে বলে তিনি জানান।

Manual7 Ad Code