৩ দিনে বিএনপির ৪০ এজেন্ট গ্রেপ্তার

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০১৮
 ৩ দিনে বিএনপির ৪০ এজেন্ট গ্রেপ্তার

Manual6 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপি প্রার্থী কেএম মুজিবুল হকের নির্বাচনী এজেন্টদের গ্রেপ্তারের অভিযোগ পাওয়া গেছে। গত ৩ দিনে ওই নির্বাচনী এলাকার দুটি থানার বিভিন্ন গ্রাম থেকে পুলিশ ৪০ জন এজেন্টকে গ্রেপ্তার করেছে। কোথাও কোথাও আবার এজেন্টদের না পেয়ে তাদের পরিবারের সদস্যদের আটক করা হচ্ছে। এছাড়াও মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানার বিভিন্ন গ্রামে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি, হুমকি ও গ্রেপ্তারের কারণে এলাকায় আতংক বিরাজ করছে। এখানে সুষ্ঠু নির্বাচনের কোন পরিবেশ নেই। মামলা, হামলা, ভাঙচুর, গ্রেপ্তার ও হয়রানির কারণে আওয়ামী লীগের জন্য এই নির্বাচন উৎসবমুখর হলেও বিএনপির জন্য বিভীষিকাময় হয়ে উঠেছে। শুক্রবার বিকালে ওই প্রার্থী মুরাদনগর উপজেলা সদরের তাঁর নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। তিনি জানান, তফসিল ঘোষণার পর থেকে মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানা পুলিশ নৌকার বিজয় নিশ্চিত করতে বিএনপির প্রচারণায় বাঁধা, হামলা, ভাঙচুর ও একের পর এক মিথ্যা ও গায়েবি নাশকতার মামলায় হয়রানি অব্যাহত রেখেছে।

Manual7 Ad Code

শুক্রবার পর্যন্ত বিভিন্ন গ্রাম থেকে অন্তত ১২০ জন দলীয় নেতাকর্মীকে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা হয়েছে। এতে নেতাকর্মীরা গ্রেপ্তার এড়াতে বাড়ি ছাড়া। উভয় থানা পুলিশ ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে গিয়ে তল্লাশির নামে আতংক সৃষ্টিসহ ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকি দিচ্ছে। তিনি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

Manual7 Ad Code

তথ্য সূত্র, মানবজমিন লিংক সংযুক্ত

Manual4 Ad Code