খুলনার সাংবাদিক হেদায়েত ৩ দিনের রিমান্ডে

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ২, ২০১৯
খুলনার সাংবাদিক হেদায়েত ৩ দিনের রিমান্ডে

Manual2 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : নির্বাচনের ফলাফল সংক্রান্ত একটি প্রতিবেদন সঠিক ও তথ্যভিত্তিক না হওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হওয়া ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি মো. হেদায়েত হোসেনকে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

Manual1 Ad Code

বুধবার (২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক নয়ন বিশ্বাস তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Manual1 Ad Code

সাংবাদিক হেদায়েতের পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

আসামিপক্ষের আইনজীবী তারিক মাহমুদ তারা জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ৭ দিনের রিমান্ড দাবি করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Manual8 Ad Code

ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনে প্রকাশিত নির্বাচনের ফলাফল সংক্রান্ত একটি প্রতিবেদন সঠিক ও তথ্যভিত্তিক না হওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে পত্রিকাটির খুলনা প্রতিনিধি মো. হেদায়েত হোসেন মোল্যাকে মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তার করে পুলিশ।

খুলনার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বটিয়াঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরীর দায়ের করা মামলায় সাংবাদিক হেদায়েত হোসেনকে গ্রেপ্তার করা হয়।

Manual1 Ad Code