ধর্ষণের ঘটনা নিন্দনীয় তবে সাংবাদিক গ্রেপ্তারের বিষয়ে জানি না : কাদের

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ২, ২০১৯

Manual5 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ায় নোয়াখালীতে এক নারীকে ধর্ষণের ঘটনাকে নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে খুলনায় দুজন সাংবাদিক গ্রেপ্তারের বিষয়ে তিনি কিছুই জানেন না।

Manual3 Ad Code

বুধবার (২ জানুয়ারি) সচিবালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের।

Manual7 Ad Code

তিনি বলেন, ‘নোয়াখালীর ঘটনার ব্যাপারে প্রশাসন অত্যন্ত তৎপর রয়েছে। জড়িতরা পার পাবে না।’

Manual3 Ad Code

ওবায়দুল কাদের বলেন, ‘ধর্ষণের ঘটনাটি যেদিনে ঘটে সেদিনই আমি জেনেছি। ঘটনাটি আমার নির্বাচনী এলাকায় নয়, তবে আমার জেলায়। এটি অত্যন্ত নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ। এর সঙ্গে যারাই জড়িত, কেউ পার পাবে না। প্রধানমন্ত্রীর মনোভাব আমি জানি। ডিআইজি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেনাবাহিনী বিষয়টি সিরিয়াসলি দেখছেন। প্রশাসন অত্যন্ত তৎপর আছে। সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।’

খুলনা-১ আসনে ভোটের ফল সংক্রান্ত এক রিপোর্টের জের ধরে খুলনায় দুজন সাংবাদিক গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘খুলনার বিষয়টি আমি জানি না। খোঁজ নেব।’

Manual1 Ad Code

এর আগে সেতুমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা।