সুবর্ণচরে গণধর্ষণ: রুহুল আমিন আ. লীগ থেকে বহিষ্কার

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ৫, ২০১৯
সুবর্ণচরে গণধর্ষণ: রুহুল আমিন আ. লীগ থেকে বহিষ্কার

Manual2 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় গ্রেফতার উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইউপি সদস্য রুহুল আমিনকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।

শুক্রবার (৪ জানুয়ারি) রাতে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক।

Manual7 Ad Code

তিনি বলেন, আজ থেকে দলের সব কার্যক্রম থেকে রুহুল আমিন মেম্বারকে বহিষ্কার করা হয়েছে।

Manual7 Ad Code

বৈঠকে উপস্থিত আরও ছিলেন সূবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চরজুবলী ইউনিয়নের চেয়ারম্যান হানিফ চৌধুরী, সহ-সভাপতি ছানাউল্যা বিকম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল বাসার প্রমুখ।

Manual1 Ad Code

ধানের শীষে ভোট দেওয়ায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় চার সন্তানের জননীকে গণধর্ষণের ঘটনার মূলহোতা ও ৫ নম্বর চরজুবলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) রুহুল আমিনকে বুধবার (২ জানুয়ারি) গভীর রাতে নোয়াখালী সদর ও সেনবাগ উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়।

Manual1 Ad Code

রুহুল আমিন সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং বেচু ব্যাগা গ্রামের আবু কাশেমের ছেলে। ধানের শীষে ভোট দেওয়ায় নির্বাচনের দিন রাতে ওই নারীকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ ও নৃশংসভাবে জখম করার ঘটনায় রুহুল আমিনকেই নেতৃত্বদাতা হিসেবে অভিযুক্ত করে আসছিলেন তার স্বজনরা।

এ ঘটনায় এজাহারে থাকা ৯ জনের মধ্যে মূলহোতা রুহুল আমিনসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।