আগে এই বোনের বিচার করুন : হিরো আলম

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ৫, ২০১৯
আগে এই বোনের বিচার করুন : হিরো আলম

Manual3 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : নোয়াখালীর সুবর্ণচরের চরজুবলি ইউনিয়নের মধ্যবাগ্যা গ্রামে ভোটের দিন রাতে গণধর্ষণের শিকার গৃহবধূকে দেখতে গিয়ে আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেছেন, নির্বাচনের দিন আমাকেও মারধর করা হয়েছে। আমার বিচার পরে, আগে আমার এই বোনের অপরাধীদের বিচার করেন।

Manual5 Ad Code

শনিবার (৫ জানুয়ারি) সকালে নোয়াখালী জেনারেল হাসপাতাল গিয়ে নির্যাতিতা গৃহবধূ ও তার পরিবারের সঙ্গে দেখা করে এ কথা বলেন তিনি।

এ সময় হিরো আলম বলেন, গরীবই গরীবের দুঃখ বোঝে। তাই আমি ছুটে আসছি। আমি নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। চাই তাদের ফাঁসি হোক, এমন ঘটনা যেন আর না ঘটে।

প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণের পর রাতে নিজের বাড়িতে ধর্ষণের শিকার হন বাগ্যা গ্রামের এই নারী। স্বামী ও স্কুলপড়ুয়া মেয়েকে বেঁধে রেখে তাকে স্থানীয় আওয়ামী লীগের এক নেতার সহচররা দলবেঁধে ধর্ষণ করে বলে এই নারীর অভিযোগ।

Manual6 Ad Code

ওই নারীর অভিযোগ, ভোটকেন্দ্রে নৌকার সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডার জের ধরে তার উপর এই নির্যাতন চালানো হয়।

Manual6 Ad Code

সোমবার রাতে নির্যাতিত গৃহবধূর স্বামী বাদী হয়ে চরজব্বার থানায় ৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

Manual4 Ad Code

এতে উল্লেখ করা হয়, ৩০ ডিসেম্বর দুপুরে সংসদ নির্বাচনে সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের ১৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান। ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ায় ওই নারীর সঙ্গে কেন্দ্রে থাকা স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের তর্ক হয়। যুবকরা ওই নারীকে দেখে নেওয়ার হুমকি দেয়। পরে ওই রাতেই গণধর্ষণের শিকার হন চার সন্তানের জননী ওই গৃহবধূ।