শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত ৩

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ৭, ২০১৯
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত ৩

Manual5 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এনা পরিবহনের যাত্রীবাহী বাস ও বাংলাদেশ পার্সেল কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান এর মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৭ জানুয়ারি) সকালে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গলে সখিনা সিএনজি পাম্প সংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে বলে জানান শ্রীমঙ্গলস্থ হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক নান্নু মণ্ডল।

Manual7 Ad Code

স্থানীয়রা জানান, সকালে সখিনা সিএনজি গ্যাস পাম্প সংলগ্ন ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে সিলেটগামী এনা বাস ও ঢাকাগামী বাংলাদেশ পার্সেল কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সড়ক দুর্ঘটনায় চালকসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন রাজশাহীর আনিসুর রহমান, নাটোরের হানিফ বেপারি, শ্রীমঙ্গলের করিম মিয়া।

Manual5 Ad Code

নান্নু মণ্ডল জানান, আহতদের ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করেন ৷ পরে আশংকাজনক অবস্থায় কাভার্ড ভ্যানের চালক আনিসুর রহমান কে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়।

Manual5 Ad Code