পুলিশের গাড়িতে অগ্নিসংযোগকারী সেই যুবক গ্রেপ্তার

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ১০, ২০১৯
পুলিশের গাড়িতে অগ্নিসংযোগকারী সেই যুবক গ্রেপ্তার

Manual2 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : গত ১৪ নভেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে দিয়াশলাই দিয়ে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগকারী সেই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম ওয়াসিম (২৮)। বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ।

Manual2 Ad Code

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, গণমাধ্যমে প্রকাশিত ছবিতে যাকে পুলিশের গাড়িতে আগুন দিতে দেখা গেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত ১৪ নভেম্বর রাজধানীর নয়াপল্টনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহের মধ্যেই পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের একটি পিকআপ ভ্যানসহ দুটি গাড়ি জ্বালিয়ে দেয়া হয়। পুলিশের মতিঝিল জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গাড়িটি ব্যবহার করতেন বলে জানা গেছে।
বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি সমর্থকদের সংঘর্ষের সময় পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় তিনটি মামলা দায়ের করে পুলিশ।

 

Manual8 Ad Code

তথ্য সূত্র, মানবজমিন লিংক সংযুক্ত

Manual8 Ad Code