কমলগঞ্জের দেওছড়া চা বাগানে সংঘর্ষে নিহত ১, আটক ৩

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ১১, ২০১৯
কমলগঞ্জের দেওছড়া চা বাগানে সংঘর্ষে নিহত ১, আটক ৩

Manual2 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : মৌলভীবাজারের কমলগঞ্জে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মুনিবজিত রবিদাস (৬০) নামে এক চা শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত দশজন।

Manual2 Ad Code

শুক্রবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় দেওছড়া চা বাগানে মাঠের পাশে এ ঘটনাটি ঘটে। পুলিশ এখন পর্যন্ত এ ঘটনায় তিনজনকে আটক করেছে।

Manual7 Ad Code

দেওছড়া চা বাগানের শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, রাজমিস্ত্রির কাজ ও টাকা নিয়ে বৃহস্পতিবার রাতে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে শুক্রবার সকালে মুনিবজিত রবিদাস ও তার ভাই চন্দন রবিদাসের নেতৃত্বে একপক্ষ এবং গরিবা রবিদাস ও তুলসী রবিদাসের নেতৃত্বে অপরপক্ষ অবস্থান নিলে দু’পক্ষের মাঝে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হন। গুরুতর আহত মুনিবজিত রবিদাসকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

আহত অন্যান্যদের মৌলভীবাজার সদর, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শমশেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual7 Ad Code

শমশেরনগর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হামলায় জড়িত অভিযোগে সত্য নারায়ণ (৩৫), সাগর রবিদাস (২৮) ও নিহতের পক্ষের রঞ্জিত রবিদাস (২৮) কে আটক করা হয়েছে।

Manual5 Ad Code

এ ঘটনায় দেওছড়া চা বাগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এএসপি সার্কেল আশফাকুজ্জামান, কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান ও শমশেরনগর ফাঁড়ির ইনচার্জ অরূপ কুমার চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরূপ কুমার চৌধুরী বলেন, এ ঘটনায় আপাতত উভয়পক্ষের তিনজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।