ডাকাতের স্ত্রীর তথ্য : ডোবা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ১১, ২০১৯
ডাকাতের স্ত্রীর তথ্য : ডোবা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

Manual2 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেটের ওসমানীনগরে ডাকাতের স্ত্রীর দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বড় ইসবপুর গ্রামের মধু মিয়ার ডোবা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে একটি বন্দুক, ৪টি রামদা, একটি গ্রিল কাটার ও একটি পাইপ রয়েছে।

Manual7 Ad Code

পুলিশ জানায়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া তোফায়েল ওরফে তোফার দেয়া তথ্যে বৃহস্পতিবার ডাকাত শাহজানের স্ত্রী শারমীন বেগমকে (২০) আটক করে পুলিশ।

Manual8 Ad Code

আটক শারমীনের দেয়া তথ্যমতে ওই অভিযান চালানো হয়। ডোবার কচুরিপনা পরিষ্কার ও পানি সেচ দিয়ে শুক্রবার বেলা ১১টার দিকে অস্ত্রভর্তি একটি বস্তা উদ্ধার হয়।

Manual5 Ad Code

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আল-মামুন বলেন, ডাকাতদের তথ্যমতে ডোবায় আরও দুই বস্তা অস্ত্র রয়েছে। সেগুলো উদ্ধারের জন্য অভিযান অভ্যাহত রয়েছে।