বড়লেখায় বাস উল্টে আহত ১২

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ১২, ২০১৯
বড়লেখায় বাস উল্টে আহত ১২

Manual2 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখায় পর্যটকবাহী বাস উল্টে অন্তত ১২ জন পর্যটক আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত হয়েছেন ছয়জন।

শনিবার (১২ জানুয়ারি) দুপুর ১টার দিকে মাধবকুণ্ড সড়কের গৌড়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি বড়লেখায় মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটক নিয়ে যাচ্ছিলো বলে জানান বড়লেখা থানার উপ পরিদর্শক (এস আই) শরিফ উদ্দিন।

Manual1 Ad Code

প্রত্যক্ষদর্শীরা, মাধবকুণ্ডে আনন্দভ্রমণে যাচ্ছিলো সুনামগঞ্জের ছাতক উপজেলার শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। পথে মাধবকুণ্ড সড়কের খলাগগাঁও এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে (সিলেট জ- ০৪-০১৬৯) বাসটি রাস্তার পাশে উল্টে যায়। এতে মোট ১২ জন পর্যটক আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

Manual2 Ad Code

এ ঘটনায় গুরুতর আহতরা হলেন- আবু মুছা, খালেদা ইয়াসমিন, আজিজুন নাহার, খালেদ মিয়া, নাবিহা তাসনিম, হাবিবুন নাহার। অন্যান্য আহতদের মধ্যে একাধিক শিশু রয়েছে বলে জানা যায়। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

Manual1 Ad Code

বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুধাংশু বলেন, আহত অবস্থায় ১২ জন পর্যটক হাসপাতালে আসেন। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত ছয় জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।