ইয়াবা পাচারকালে গুলিতে দুই ‘রোহিঙ্গার’ মৃত্যু

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ১২, ২০১৯
ইয়াবা পাচারকালে গুলিতে দুই ‘রোহিঙ্গার’ মৃত্যু

মৃত্যু


Manual8 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : কক্সবাজারের টেকনাফে সাঁতরে নাফ নদী পার হওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে দুই ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে বিজিবি। তবে পুলিশ বলছে, অজ্ঞাত পরিচয় দুইজনের মরদেহসহ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

Manual8 Ad Code

শুক্রবার (১১ জানুয়ারি) রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আনোয়ার প্রজেক্ট পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, নিহতরা মিয়ানমারের নাগরিক।

Manual5 Ad Code

টেকনাফ-২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আছাদুজ্জামান চৌধুরী জানান, রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আনোয়ার প্রজেক্ট পয়েন্ট দিয়ে নাফনদী সাঁতরে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে নিহতরা। এ সময় সীমান্তে কর্তব্যরত বিজিবির সদস্য তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করেন। পরে ঘটনাস্থল তল্লাশি করে দুইজনের গুলিবিদ্ধ মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখে টেকনাফ থানা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ দুটি উদ্ধার করে এবং ইয়াবাগুলো জব্দ করে বলেও জানান তিনি।

Manual4 Ad Code

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, আজ শনিবার খবর পেয়ে পুলিশ টেকনাফের হ্নীলা এলাকার মইনউদ্দিন মেমোরিয়াল কলেজের পাশে নাফনদীর কাছে দুইজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। এ সময় মরদেহ দুটির পাশ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, এখন পর্যন্ত নিহত দুইজনের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। তবে স্থানীয়রা ধারণা করছেন, নিহতরা স্থানীয় রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত মিয়ানমারের নাগরিক।