আগামীকাল সিলেট আসছেন ঐক্যফ্রন্ট নেতারা

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০১৯
আগামীকাল সিলেট আসছেন ঐক্যফ্রন্ট নেতারা

Manual2 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : আগামীকাল সোমবার সিলেট আসছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় ঐক্যফন্টের শীর্ষ নেতারা।

Manual5 Ad Code

সোমবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে করে তাঁরা সিলেট এসে পৌঁছবেন বলে সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানান সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন।

জাতীয় ঐক্যফন্টের নেতাদের মধ্যে সিলেট আসার কথা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বঙ্গবীর কাদের সিদ্দিকি, আসম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরীসহ শীর্ষ কয়েকজন নেতাদের।

Manual8 Ad Code

নাসিম হোসাইন জানান, তাঁরা সিলেট এসে প্রথমে হযরত শাহজালাল (রহ.) মাজার ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন।

পরে জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন সংঘাতে নিহত সিলেট-৩ আসনের বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেলের বাড়িতে যাবেন ও ভোটের দিন ক্ষতিগ্রস্ত নির্বাচনী এলাকা পরিদর্শন করবেন ঐক্যফ্রন্টের নেতারা।

Manual7 Ad Code

প্রসঙ্গত, মঙ্গলবার (৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বাসায় জোটের স্টিয়ারিং কমিটির বৈঠকে জাতীয় সংলাপসহ তিন কর্মসূচি করার সিদ্ধান্ত নেন ঐক্যফ্রন্ট নেতারা। এরই অংশ হিসেবে ভোটের দিন ক্ষতিগ্রস্ত নির্বাচনী এলাকা পরিদর্শনে সিলেটে আসছেন ঐক্যফন্টের শীর্ষ এ নেতারা।

Manual5 Ad Code