মাধবপুরে শ্রমিকের মরদেহ উদ্ধার

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ২২, ২০১৯
মাধবপুরে শ্রমিকের মরদেহ উদ্ধার

Manual8 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে যমুনা স্পিনিং মিলের রহিম বাদশাহ (৩৫) এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার বেজুড়া গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

মৃত রহিম বাদশাহ চুয়াডাঙ্গা জেলার দামুর হুদা উপজেলার আজমপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে।

Manual6 Ad Code

মাধবপুর থানার উপ পরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, সোমবার ২টার পর থেকে রহিম বাদশাহকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালে বেজুড়া গ্রামবাসী তার মরদেহ একটি পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।