সড়ক দুর্ঘটনায় মাধবপুরে মোটরসাইকেল আরোহী

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০১৯

Manual1 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী গৌতম বিশ্বাস মিঠু (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

Manual6 Ad Code

রোববার (২৮ জানুয়ারি) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার স্টার সিরামিক্স ইন্ডাস্ট্রির পার্শ্ববর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। মিঠু হবিগঞ্জ শহরের নয়াহাটি এলাকার গৌরাঙ্গ বিশ্বাসের ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, হবিগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে মিঠুসহ তিনজন মাধবপুর যাচ্ছিলেন। পথিমধ্যে পেছন থেকে একটি গাড়ি তাদের চাপা দিয়ে চলে গেলে তিনজনই আহত হন।

Manual7 Ad Code

স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মিঠুকে মৃত ঘোষণা করেন। অন্য দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

Manual8 Ad Code