সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০১৯
সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু

সড়ক দুর্ঘটনা


Manual8 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : মাইক্রোবাসের ধাক্কায় ফাইজা তাহসিনা শুচি (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকালে স্কুলে যাওয়া পথে রাজধানীর উত্তরায় ১০ নম্বর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

নিহত ফাইজা তাহসিনা শুচি দিয়াবাড়িস্থ মাইলস্টোন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।  তার বাবা দৈনিক ইত্তেফাক পত্রিকার সাব-এডিটর ফাইজুল ইসলাম।

Manual2 Ad Code

দুর্ঘটনার পর শুচিকে উদ্ধার করে উত্তরার বাংলাদেশ মেডিকেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় নাটকের শুটিং এর একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো:চ ১৩-৪১৫৭) সূচীকে চাপা দেয়। মাইক্রোবাসের চাপায় তার মাথা থেতলে যায়।

Manual7 Ad Code

এদিকে মাইক্রোটি স্থানীয় জনগণ আটক করার পর এক টিভি অভিনেতাসহ তাতে যারা ছিল তারা পালিয়ে যায়।

Manual5 Ad Code