• ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পৃথিবীর সবচেয়ে বড়ো পরিবার : একজনের ৩৯ জন স্ত্রী

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০১৯
পৃথিবীর সবচেয়ে বড়ো পরিবার : একজনের ৩৯ জন স্ত্রী

পৃথিবীর সবচেয়ে বড়ো পরিবার : একজনের ৩৯ জন স্ত্রী

Manual4 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : আমাদের সবার মধ্যেই আছে রেকর্ড গড়ার প্রবনতা। সবাই চাই এমন কিছু করি যার কৃতিত্ব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক।  সে ছোটো অক্ষরে লিখে হোক কিংবা বড় কিছু বানিয়ে।  পৃথিবীতে বিভিন্ন বড় বড় বিল্ডিং, গাছ ও সৌধ রয়েছে এই রেকর্ডের তালিকায়। আর সেখানে চিনের এক ব্যক্তি অভিনব রেকর্ড গড়লেন। না কোনো বড় বাড়ি কিংবা গাড়ি বানিয়ে নয়, সব থেকে বড় পরিবার বানিয়ে। নাম জিওন চানা, ভারতের উত্তর পুর্বাঞ্চলীয় প্রদেশ মিজোরামের বাসিন্দা। পেষায় তিনি চাষবাস ও পশুপালন করেন।

 

Manual4 Ad Code

এই যুগে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষে দুটির থেকে বেশি বিবাহ কিংবা দুটির অধিক বাচ্চা যাতে না নেয় কেউ অর্থাৎ জনসংখ্যা নিয়ন্ত্রনে জোর দিচ্ছে। কারন বিশ্বের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে বিপুল হারে। আর সেখানে দাঁড়িয়ে এই জিয়ান একাধিক বিয়ে ও সন্তানের পিতা হয়ে নিজের নামে করে নিয়েছেন সবচেয়ে বড় পরিবারের মালিক হওয়ার গৌরব।

Manual6 Ad Code

 

১৯৪৫ সালের ২০ই জুলাই বাংলাদেশ লাগোয়া ভারতের উত্তর পূর্ব অঞ্চল মিজোরামের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহন করেন জিয়ান। তিনি মাত্র ১৭ বছর বয়সে প্রথম বিবাহ করেন। কিন্তু তিনি এই একটি বিবাহ করে সন্তুষ্ট থাকতে চাননি। জিয়ান এর পরেও একের পর এক বিয়ে করেছেন। এখন তার স্ত্রীর সংখ্যা ৩৯ জন যা বিশ্বের ইতিহাসে আর কারও নেই। তিনি এক বছরে সর্বাধিক দশটি বিয়ে করার রেকর্ড ও গড়েছেন। সব স্ত্রী তার সাথেই থাকে। জিয়ান নিজ ভিটেতে বানিয়েছেন ১০০ কামরার একটি ঘর। প্রতিটি স্ত্রী তার ঘরের কাছেই থাকে। তবে বিবাহের দিন অনুযায়ী তারা দূরে থাকে অর্থাৎ প্রথম স্ত্রী থাকে সবচেয়ে দূরে আর শেষ বিবাহ করা স্ত্রী জিয়ানের ঘরের একদম পাশে। তবে সবারই জিয়ানের ঘরে ঢোকার অনুমতি আছে।

Manual7 Ad Code

 

জিয়ানের শুধু ৩৯ জন স্ত্রী ই নয় রয়েছে ৯৪ জন সন্তান ও ৩৩ জন নাতি নাতনি। সব ছেলেরাই জিয়ানের বাড়িতে নিজেদের স্ত্রী নিয়ে থাকেন। তবে জিয়ান এখানে থামতে চাননি। জানিয়েছেন তার এই পরিবারকে আরও বড় করতে চান। তাই তিনি সব সময়ই চান সাত একজন স্ত্রী সব সময় তার পাশে পাশে থাকুক, তার সেবা যত্ন করুক।

 

জিয়ানের পরিবারে স্ত্রীদের ও ছেলেদের আলাদা ঘর থাকলেও হেসেল অর্থাৎ রান্নাঘর কিন্তু একটাই। অর্থাৎ এই জিয়ান সহ ৩৯ জন স্ত্রী, ৯৪ জন ছেলে মেয়ে ও ৩৩ জনের খাবার একসাথেই হয়।

 

তার জন্য জিয়ানের পরিবারের প্রতিদিন ১০০ কেজি চাল আর ৭০ কেজির বেশি আলু। আর যেদিন মাংস হয় সেদিন তো ৬০ কেজি আলু আর ৪০ টির বেশি মুরগি লাগে। জিয়ানের ছেলেরা সবাই চাষবাসের কাজ ও পশুপালন করায় তাদের খাদ্যের অভাব হয় না কখনো।

 

জিয়ান তার পরিবারের সদস্যদের জন্য করে দিয়েছেন আলাদা স্কুল। যেখানে তার ছেলে মেয়েরা এবং নাতি নাতিনিরা পড়াশুনা করেছে কিংবা করে। এখন সেই স্কুলটি সরকারের কিছু অনুদান ও মেলে।

Manual7 Ad Code

 

জিয়ানের বাড়িতে থাকার ঘরের পাশাপাশি রয়েছে একটি বিশাল বসার ঘর যেখানে তার পরিবার যারা দেখতে আসেন তাদের বসার জন্য। জিয়ান একটি সাক্ষাতকারে জানিয়েছেন যে “আমি বিশ্বের সবচেয়ে বড় পরিবারের কর্তা হতে পেরে গর্বিত। আমি আরও বাড়াতে চাই এই পরিবার।

আমার দেখভাল করার জন্য এখন অনেকেই রয়েছে। এটাই পরম শান্তির।”

বর্তমানে এই ৭৩ বছর বয়সী জিয়ান নিজের পরিবার নিয়ে সুখী আছেন।