শিশু ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০১৯
শিশু ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

আদালত

Manual2 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : জুলি আক্তার (১০) নামের এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার আসামী আমির হোসেন জামালের মৃত্যুদন্ডের রায় দিয়েছে আদালত।  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোতাহের আলী এই রায় দেন।

আদালত সূত্র জানায়, হাটহাজারী উপজেলার মোখল গ্রামে ২০০৫ সালের ১৬ মে ফুফু বাড়িতে বেড়াতে আসে শিশু জুলি আক্তার। আসামি আমির হোসেন শিশুটিকে ফুফু বাড়ি থেকে অপহরণ করে পার্শ্ববর্তী নির্জন নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার পর লাশ পাশের খালে ফেলে দেয়। পরে সেখান থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

Manual5 Ad Code

এ ঘটনায় আমির হোসেন জামালকে আসামি করে মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্ত শেষে ২০০৮ সালের ২৫ আগস্ট চার্জশিট দেয় এবং ৮ সেপ্টেম্বর মামলার বিচারকাজ শুরু হয়। এ মামলায় মোট ১৯ জনের সাক্ষ্য নেন আদালত।

Manual3 Ad Code

সাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারা অনুযায়ী আসামিকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং একই আইনের ৯ (২) ধারা অনুযায়ী মৃত্যুদন্ড ও এক লাখ টাকা অর্থদন্ড দেয় আদালত।

Manual2 Ad Code