হোটেলে আগুন লেগে শিশুসহ নিহত ১৭

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০১৯
হোটেলে আগুন লেগে শিশুসহ নিহত ১৭

হোটেলে আগুন লেগে শিশুসহ নিহত ১৭


Manual6 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : একটি আবাসিক হোটেলে আগুন লেগে শিশুসহ অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।  এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৪টা নাগাদ ভারতের রাজধানী দিল্লি নগরীর কারোল বাগের হোটেল আরপিত প্যালেসে আগুন লাগে।

Manual4 Ad Code

মৃতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে এবং তারা হোটেলের একটি জানালা দিয়ে লাফিয়ে পড়ার চেষ্টাকালে নিহত হন বলে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।

অগ্নিকাণ্ডের সময় হোটেলটিতে থাকা অধিকাংশ লোক ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ২৪টিরও বেশি দমকলের গাড়ি ঘটনাস্থলের দিকে ছুটে যায়।

Manual3 Ad Code

প্রত্যক্ষদর্শীদের মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, হোটেলের বিশাল সাদা ভবনটির ছাদের দিকের অংশটিতে আগুন জ্বলছে। ভিডিওতে সেখান থেকে এক ব্যক্তিতে ঝুলতে ও পরে লাফ দিতে দেখা যায়।

সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।

Manual2 Ad Code

হোটেলটি থেকে ৩৫ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দমবন্ধ হয়ে অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

Manual4 Ad Code

দিল্লির কেন্দ্রীয় এলাকা কারোল বাগ পর্যটকদের একটি পছন্দের এলাকা। এলাকাটিতে অনেক হোটেল ও মার্কেট আছে।