সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আনসার, ভিডিপিকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০১৯
সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আনসার, ভিডিপিকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

Manual1 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে সতর্ক থাকার পাশাপাশি একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যসহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র একাডেমিতে বাহিনীটির ৩৯তম জাতীয় কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
তিনি বলেন, ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে আমাদেরকে সর্বদা সতর্ক থাকতে হবে। ’
প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কঠোর পরিশ্রম, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের নির্দেশ দেন।
শেখ হাসিনা বলেন, ‘দেশের বৃহত্তম বাহিনীর হিসেবে আমাদের উন্নয়ন ও অগ্রগতিকে অব্যাহত রাখতে আপনাদের একসঙ্গে কাজ করে যেতে হবে। আপনাদেরকে সর্বোচ্চ সততা, সাহস ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।’
দেশের সার্বিক উন্নয়নের জন্য শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ পূর্বশর্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই পরিবেশ বজায় রাখতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একটি খোলা জিপে চড়ে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র একটি চৌকস দলের কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন।
এর আগে প্রধানমন্ত্রী একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি’র মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ তাঁকে স্বাগত জানান।
এ সময় মন্ত্রী, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রীর উপদেষ্টাম-লী, সংসদ সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, বিভিন্ন দেশের কূটনীতিক এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

দেশ ও জনগণের জীবন যাত্রার মানোন্নয়নের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ‘একটি বাড়ি-একটি খামার’ কর্মসূচি গ্রহণ করেছে, যাতে গ্রামীণ মানুষ অর্থনৈতিকভাবে সচ্ছ্বল হয়ে ওঠে এবং কোন জমি অনাবাদি না থাকে।
আনসার ও ভিডিপি সদস্যদের এই খাতে যথেষ্ঠ ভূমিকা পালন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, এই কর্মসূচিটির পুনঃনামকরণ করা হয়েছে ‘আমার বাড়ি- আমার খামার’।
তিনি বলেন ‘যেহেতু এই বিষয়ে আপনাদের প্রশিক্ষণ আছে, সেজন্য এই প্রকল্পে আপনারা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আপানারা যেন এর মাধ্যমে অর্থনৈতিকভাবে সচ্ছ্বলতা অর্জন করতে পারেন, সেজন্য আমি ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আপনাদের সঙ্গে কাজ করতে বলেছি।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
তিনি বলেন, ‘দেশ থেকে দারিদ্র্য নির্মূল করার জন্য আমরা বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্ঠনি কর্মসূচি বাস্তবায়ন করছি’।
বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সফলতা ধরে রাখার জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ক্রমশ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ তাঁর সরকার বিভিন্ন বাস্তব সম্মত উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি বলেন, আমরা বাংলাদেশের আরো উন্নতি করতে চাই, এজন্য সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আনসার ও ভিডিপি’র সদস্যদের ভুমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন,দেশের জরুরী ও সংকটময় মুহুর্তে তারা তাদের কাজের দক্ষতা ও সফলতা দেখিয়েছে।
তিনি আরো বলেন,জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রনসহ বিভিন্ন জাতীয় এবং সামাজিক ও ধর্মীয় অনুষ্টানে আপনারা আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সর্ব্বোচ আন্তরিকতার সঙ্গেকাজ করে যাচ্ছেন।
শেখ হাসিনা বলেন,বিভিন্ন সরকারি-বেসরকারি সম্পত্তি ও স্থাপনা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত
করতে আনসার ও ভিডিপির ৫৫ হাজার সদস্য দায়িত্ব পালন করে যাচ্ছেন।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

শফিপুর (গাজীপুর), ১২ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক)