বরইকান্দিতে ১ম নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২, ২০১৯
বরইকান্দিতে ১ম নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

বরইকান্দি

Manual4 Ad Code

১ম নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর শুভ উদ্বোধন করা হয়েছে।  জেএম মিডিয়া লন্ডন (ইউটিউব চ্যানেল) এর উদ্যোগে গতকাল শুক্রবার (১ মার্চ) রাতে সিলেট নগরীর বরইকান্দি এলাকার একটি মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং সিলেট ডিস্ট্রিক্ট ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) এর প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।

Manual4 Ad Code

২নং বরইকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী গৌছ মিয়ার সভাপতিত্বে ও মিনহাজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মইনুল ইসলাম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আহমদ আলী মেনাই, বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ হোসেন জনি, ফুটবল রেফারী আক্কাস উদ্দিন আক্কাই প্রমুখ।

প্রধান অতিথি বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করে। মন ও দেহ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরীসিম। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে শিশুর মানসিক বিকাশ ও শারিরীক উন্নতি হয়। পাড়া মহল্লায় এরকম ছোট ছোট টুর্নামেন্টের মাধ্যমে দক্ষ খেলোয়াড় গড়ে তোলা সম্ভব। এরকম টুর্নামেন্ট থেকেই খেলোয়াড় বাছাই করা হয় এবং জাতীয় পর্যায়ে খেলে তারা সম্মান বয়ে আনে।  প্রেস-বিজ্ঞপ্তি।

Manual4 Ad Code