ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকের প্রার্থী সামস্’র সমর্থনে পথসভা অনুষ্ঠিত

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ১২, ২০১৯
ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকের প্রার্থী সামস্’র সমর্থনে পথসভা অনুষ্ঠিত

ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকের প্রার্থী সামস্’র সমর্থনে পথসভা অনুষ্ঠিত


Manual6 Ad Code

আসন্ন বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ‘চশমা’ প্রতীকের প্রার্থী সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা যুবলীগ নেতা, জনপ্রিয় দৈনিক অনলাইন নিউজ পোর্টাল সানডে সিলেট ডট কম এর সম্পাদক ও প্রকাশক, দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য,তরুণ সমাজ সেবক ও ক্রীড়া সংগঠক সামস্ উদ্দিন সামস্ রবিবার বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের কলমপুর জনতা বাজারে চশমা প্রতীকের সমর্থনে পথ সভা করেন।

Manual5 Ad Code

১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লায়েক আহমদ পরিচালনায় বালাগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী সামস্ উদ্দিন সামস্ বলেন- বালাগঞ্জ উপজেলার জন্য কিছু করতে চাই।   আর সেই সুযোগ আপনাদের মাধ্যমে পেতে হবে।  তাই আগামী ১৮ মার্চ সিলেট বালাগঞ্জ উপজেলা নির্বাচনে ‘চশমা’ প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।

এসময় উপস্থিত ছিলেন চ্যানেল এস লন্ডন শাখার সিনিয়ির রিপোর্টার তাজ উদ্দিন আহমদ তাজ ।  প্রেস-বিজ্ঞপ্তি।

Manual8 Ad Code