নগরীতে ছিনতাইকারী অর্নবসহ গ্রেফতার ৪

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২০, ২০১৯
নগরীতে ছিনতাইকারী অর্নবসহ গ্রেফতার ৪

নগরীতে ছিনতাইকারী অর্নবসহ গ্রেফতার ৪


Manual7 Ad Code

সিলেট সুরমা ডেস্ক :  মেন্দিবাগ এলাকা থেকে কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ।  এসময় পুলিশ ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজি অটোরিক্সা (নং-সিলেট থ-১১-৩৬১৫) জব্দ করেছে।

মঙ্গলবার (১৯ মার্চ) রাতে কোতোয়ালি থানার এসআই অনুপ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান পরিচালনা করে।   এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশ ২টি ছোরা ও ছিনতাইকৃত ৩টি মোবাইল সেট উদ্ধার করেছে।

Manual2 Ad Code

বুধবার (২০ মার্চ) কোতোয়ালি থানা পুলিশ গ্রেফতারকৃতদের দ্রুত বিচার আইনে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে- সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন গঙ্গানগরের রিয়াজ উদ্দিনের ছেলে জাওয়াদ ইসলাম অর্নব (২৩), দক্ষিণ সুরমা থানাধীন নিশ্চিন্তপুর গ্রামের আমির অালীর ছেলে সাইফুল ইসলাম (২৬), একই গ্রামের কবির মিয়ার ছেলে রুবেল (২৪), মোগলাবাজার থানাধীন গ্রামের আলমপুর বড়বাড়ির এলাকার আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম (৩২)।

Manual1 Ad Code

বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অর্ণবসহ চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।   এসময় পুলিশ তাদের কাছ থেকে ছিনতাইকৃত ৪টি মোবাইল সেট ও ২টি ছোরা উদ্ধার করেছে।

Manual8 Ad Code

তিনি অারও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইনে মামলায় দায়ের করেছে পুলিশ।  অর্ণবের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাদিক মামলা রয়েছে।

Manual2 Ad Code