‘দৈনিক একাত্তরের কথায়’ নির্বাহী সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন মঈন উদ্দিন

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ২৯, ২০১৯
‘দৈনিক একাত্তরের কথায়’ নির্বাহী সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন মঈন উদ্দিন

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি : সিলেট অঞ্চলের প্রথম ট্যাবলয়েড ‘দৈনিক একাত্তরের কথা’য় নির্বাহী সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মঈন উদ্দিন।

পত্রিকার সম্পাদক চৌধুরী মুমতাজ আহমদ ও প্রকাশক নজরুল ইসলাম বাবুল সিলেট নগরির রংমহল টাওয়ারের ৫ম তলায় অবস্থিত ‘দৈনিক একাত্তরের কথা’র প্রধান কার্যালয়ে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন।

Manual8 Ad Code

সাংবাদিক মঈন উদ্দিন দীর্ঘদিন দৈনিক শ্যামল সিলেটে কর্মরত ছিলেন, সেই সাথে তিনি দৈনিক শুভ প্রতিদিনের বার্তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

Manual7 Ad Code

তিনি সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি  ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত।

Manual4 Ad Code

তিনি সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের আলমপুরের বাসিন্দা।  সিলেটের সাংবাদিক অংঙ্গনে যে কয়জন তরুণ সাংবাদিক গণমাধ্যমে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে এসেছেন, তাদের মধ্যে অন্যতম সাংবাদিক মঈন উদ্দিন।

Manual4 Ad Code

সাহসি লেখনির মাধ্যমে সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংগতি গণমাধ্যমে তুলে ধরে সুনাম অর্জন করেন তিনি।