বজ্রপাতে নিহত ১

sylhetsurma.com
প্রকাশিত জুন ১৭, ২০১৯
বজ্রপাতে নিহত ১

Manual4 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : হবিগঞ্জের নবীগঞ্জ মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে মোশাহিদ মিয়া (৪০) নামে একজন নিহত হয়েছেন।

Manual3 Ad Code

রোববার (১৬ জুন) বিকেলে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন। একই ঘটনায় কালাই নমশুদ্র নামে আরেক ব্যক্তি আহত হন।

Manual4 Ad Code

নিহত মোশাহিদ মিয়া ওই গ্রামের কাচা মিয়ার ছেলে। আহত কালাই নমশুদ্র একই গ্রামের সাম নমশুদ্রের ছেলে। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে মোশাহিদ ও কালাই নমশুদ্র নৌকায় করে তাদের বাড়ির পার্শ্ববর্তী লামার বন্দের গজরাইরা বিলে মাছ শিকার করতে যান। হঠাৎ বজ্রপাতে তারা দু’জন আহত হন। এসময় মোশাহিদ নৌকা থেকে বিলের পানিতে পড়ে যান। আহত কালাইর চিৎকারে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মোশাহিদ মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত কালাইকে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual3 Ad Code

এদিকে বজ্রপাতে নিহত মোশাহিদ মিয়ার পরিবারকে ১০ হাজার টাকা সরকারি অনুদান দেয়ার কথা জানিয়েছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ বিন হাসান।