মাধবপুরে পানিতে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

sylhetsurma.com
প্রকাশিত জুন ২৩, ২০১৯
মাধবপুরে পানিতে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

মৃত্যু


Manual8 Ad Code

হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিণখোলা গ্রামে পানিতে ডুবে হাবিবুর রহমান (২৭) নামে মানসিক প্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে।

Manual8 Ad Code

রোববার (২৩ জুন) দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

হাবিবুর রহমান হরিণখোলা গ্রামের মজিবুর রহমান মদনের ছেলে।

Manual3 Ad Code

মাধবপুর উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, শনিবার দুপুরে গোসলের জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। এক পর্যায়ে রোববার পুকুরের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।  মৃত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী ছিলেন।

Manual4 Ad Code

তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না পুলিশ তা খতিয়ে দেখছে বলেও জানিয়েছেন তিনি।