গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

sylhetsurma.com
প্রকাশিত জুন ২৩, ২০১৯
গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Manual5 Ad Code

সিলেট সুরমা ডেস্ক :  ভারতীয় গাঁজার চালানসহ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে শাহজাহান মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

Manual7 Ad Code

রোববার (২৩ জুন) আদালতের মাধ্যমে থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের জেলা কারাগারে পাঠিয়েছে।

গ্রেপ্তারকৃত শাহজাহান বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের শিলডুয়ার গ্রামের আব্দুল আলীর ছেলে।

Manual3 Ad Code

জানা গেছে, র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক বিশ্বম্ভরপুর উপজেলার লক্ষীরপাড় গ্রাম সংলগ্ন সড়ক থেকে শনিবার রাতে ৪ কেজি ভারতীয় গাঁজাসহ ওই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ সময় তার অপর সহযোগী একই গ্রামের চাঁন বাদশা নামের আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

Manual6 Ad Code

র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার ফয়সাল আহমেদ জানান, গ্রেপ্তারকৃত শাহাজানসহ তার সাথে থাকা অপর সহযোগীকে পলাতক আসামি দেখিয়ে বিশ্বম্ভরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।