ভারতে পাকিস্তানি সেনাদের গুলি

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ১২, ২০১৯
ভারতে পাকিস্তানি সেনাদের গুলি

Manual7 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর নিয়ন্ত্রণরেখা ভেদ করে ভারতে গুলি ছুড়েছে পাকিস্তানি সেনারা।  শুক্রবার (১২ জুলাই) সকালে জম্মু-কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি জেলায় এ ঘটনা ঘটে বলে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে।

Manual4 Ad Code

বেসামরিক এলাকায় সাধারণ মানুষকে লক্ষ্য করে পাকিস্তানি সেনাদের ছোড়া গুলিতে কেউ হতাহত হননি বলে জানা গেছে।

Manual2 Ad Code

ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ বলেন, সকাল ৮টার দিকে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে নিয়ন্ত্রণরেখা ভেদ করে গুলি ও মর্টারশেল ছুড়েছে পাকিস্তানি বাহিনী।

Manual4 Ad Code

ভারতীয় সেনা বাহিনী এর সমুচিত জবাব দেবে বলে জানান তিনি।

হিন্দুস্তান টাইমস জানায়, পুঞ্চের মানকোর্ট এলাকাতেও হামলা চালিয়েছে পাকিস্তানি সেনারা।  শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত এবং পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি চলছিল।