ছেলে ধরা সন্দেহে গণপিটুনি না দিয়ে পুলিশে দিন

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ২২, ২০১৯
ছেলে ধরা সন্দেহে গণপিটুনি না দিয়ে পুলিশে দিন

Manual4 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল ইসলাম বলেন, একটি কুচক্রী মহল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টায় আছে। এ ব্যাপারে পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। আপনারা গুজবে কান দিয়ে ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি না দিয়ে পুলিশে খবর দিন। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় অপরিচিত ব্যক্তিকে দেখে ছেলেধরা সন্দেহে এক শ্রেণির উৎসুক জনতা গুজব রটানোর মাধ্যমে গণধোলাই দিচ্ছে।

Manual3 Ad Code

এসব গুজবে কান না দিয়ে তৎক্ষণাৎ থানায় যোগাযোগ করার জন্য সকল প্রতি অনুরোধ জানান তিনি।

Manual1 Ad Code

সোমবার (২২ জুলাই) সকাল ১১ টায় দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের বদলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

Manual2 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন দিরাই থানার সেকেন্ড অফিসার দেবপ্রিয় পণ্ডিতসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।