ডেঙ্গু রোগ নির্ণয় পরীক্ষার মূল্য নির্ধারণ

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ২৮, ২০১৯
ডেঙ্গু রোগ নির্ণয় পরীক্ষার মূল্য নির্ধারণ

Manual7 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : রাজধানীতে ডেঙ্গু জ্বরের প্রকোপ মোকাবিলায় প্রাইভেট হাসপাতাল-ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারগুলোর পরিচালক-ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের ‘ডেঙ্গু রোগ নির্ণয় ও চিকিৎসা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে স্বাস্থ্য ভবনের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

Manual6 Ad Code

সভায় ডেঙ্গু টেস্টের মূল্য নির্ধারণসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সিদ্ধান্তগুলো হলো-

Manual8 Ad Code

১। ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য টেস্টগুলোর মূল্য নিম্নরূপ হবে:
(ক) NS1- ৫০০ টাকা (সর্বোচ্চ), যার পূর্বমূল্য ছিল ১২০০–২০০০ টাকা।
(খ) IgM + IgE অথবা IgM/ IgE- ৫০০ টাকা (সর্বোচ্চ), যার পূর্বমূল্য ছিল ৮০০–১৬০০ টাকা।
(গ) CBC (RBC + WBC + Platelet + Hematocrit)- ৪০০ টাকা (সর্বোচ্চ), যার পূর্বমূল্য ছিল ১০০০ টাকা।

Manual1 Ad Code

এই মূল্য তালিকা আজ রোববার ২৮ জুলাই থেকে কার্যকর হবে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই মূল্য তালিকা কার্যকর থাকবে।

Manual4 Ad Code

২। সব প্রাইভেট হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু রোগীদের জন্য একটি ‘ওয়ান স্টপ সেন্টার’ চালু করবে।
৩। সব হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধি করা হবে।
৪। ডেঙ্গু রোগীর সংখ্যার অনুপাতে ডাক্তার, নার্সসহ প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করা হবে।