হাসপাতালের চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৭৬১ জন ডেঙ্গু রোগী

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ৬, ২০১৯
হাসপাতালের চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৭৬১ জন ডেঙ্গু রোগী

Manual7 Ad Code

চলতি বছর পহেলা জানুয়ারি থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ১৯ হাজার ৭৬১ জন।
বর্তমানে সারাদেশে বিভিন্ন হাসপাতালে এ জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৭ হাজার ৬৫৮ জন রোগী। পয়লা জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ জন। এপর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ২৭ হাজার ৪৩৭জন।
গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৬৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ঢাকায় বিভিন্ন সরকারি হাসপাতালে ৭৫১ জন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৪০৮ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৯০৬ জন-সহ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি মোট রোগীর সংখ্যা ২ হাজার ৬৯৬ জন।

Manual5 Ad Code

(বাসস)

Manual5 Ad Code