মৌলভীবাজারে দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ৭, ২০১৯
মৌলভীবাজারে দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার

Manual1 Ad Code

সিলেট সুরমা ডেস্ক :
মৌলভীবাজারের বড়লেখায় ইসলাম উদ্দিন নামে এক দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার বড়লেখা সদর ইউনিয়নের উত্তর ডিমাই গ্রামের লাল মিয়ার ছেলে এবং দুই সন্তানের জনক। দুপুরে পুলিশ ময়না তদন্তের জন্য নিহতের লাশ ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ইসলাম উদ্দিন (২৭) শ্বশুর বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। গত শনিবার সকালে দা ও টিফিন নিয়ে পাহাড়ে কাজ করতে বেরিয়ে যান। সন্ধ্যায় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার দুপুরে স্থানীয়রা উত্তর ডিমাই এলাকায় মোল্লাটিলা নামক স্থানে একটি উঁচু গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) প্রভাকর রায় বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’