নোবেল পুরস্কার পেলেন ভারত, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের তিন অর্থনীতিবিদ

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৪, ২০১৯
নোবেল পুরস্কার পেলেন ভারত, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের তিন অর্থনীতিবিদ

Manual5 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : ভারত, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের তিন অর্থনীতিবিদ অর্থনীতিতে এবারের নোবেল পুরস্কার পেয়েছেন।

Manual4 Ad Code

দারিদ্র্য বিমোচনের পথ খুঁজতে উন্নয়ন অর্থনীতির গবেষণার ধরণ বদলে দিয়ে নোবেল পুরস্কার পেলেন এ তিন অর্থনীতিবিদ।

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস সোমবার অর্থনীতিতে চলতি বছরের নোবেলজয়ী হিসেবে অভিজিৎ ব্যানার্জি, এস্তার ডুফলো ও মাইকেল ক্রেমারের নাম ঘোষণা করে।

Manual8 Ad Code

এবার নোবেল পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন তারা। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

Manual7 Ad Code