জামালগঞ্জের শুকদেবপুর বাজারে ২৮ টি সৌর প্যানেল বিতরন

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৮, ২০১৯
জামালগঞ্জের শুকদেবপুর বাজারে ২৮ টি সৌর প্যানেল বিতরন

Manual6 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : জামালগঞ্জের সাচনা বাজার ইউনিয়নের শুকদেবপুর বাজারে ২৮ টি দরিদ্র পরিবারের মধ্যে ২৮ টি সৌর প্যানেল বিতরন করা হয়েছে।  এ-উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে ডাঃ ফারুক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত সংসদীয় আসনের এমপি শামীমা আক্তার খানম সৌর বিদ্যুতের এসব প্যানেল পরিবারগুলোর হাতে তুলে দেন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোঃ আলমগীরের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ। উপস্থিত ছিলেন ওর্য়াড আ.লীগ সভাপতি আব্দুল্লাহ , সম্পাদক সুলেমান মিয়া, ইউপি সদস্য মিজানুর রহমান, নুরে আলম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে শামীমা আক্তার খানম এমপি বলেন , প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই প্রতিশ্রুতি বাস্তবায়নে শুধুমাত্র পল্লী বিদ্যুৎ দিয়েই নয়, এর পাশাপাশি সৌর বিদ্যুৎ দিয়ে বাংলার প্রতিটি ঘর আলোকিত করা হবে।

Manual6 Ad Code

Manual2 Ad Code