গলায় ওড়না পেঁচানো কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৯, ২০১৯
গলায় ওড়না পেঁচানো কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

Manual6 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : তামান্না খাতুন টিয়া (১৭) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার পীরগাছা এলাকার রাখালগাছা মোড় এলাকায় একটি আম বাগানের গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই মেয়েটির মরদেহ উদ্ধার করা হয়।

তামান্না খাতুন রাজশাহীর বাগমারা উপজেলার সমসপাড়া গ্রামের আব্দুর রশীদের মেয়ে ও পুঠিয়া উপজেলা সাধনপুর পঙ্গু শিশু নিকেতন সমন্বিত অবৈতনিক ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী।

Manual6 Ad Code

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. উজ্জল হোসেন  এ তথ্য নিশ্চিত করেন।

Manual6 Ad Code

তিনি জানান, এটা হত্যা না আত্মহত্যা তা এখনো জানা যায়নি। তবে, মরদেহটি উদ্ধার প্রক্রিয়া ও পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি উদঘাটনের চেষ্টা চলছে।

Manual7 Ad Code