অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৯, ২০১৯
অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার

Manual2 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : শনিবার (১৯ অক্টোবর) সকালে  রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের কালিবাড়ী বড় ব্রিজের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Manual3 Ad Code

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে কালিবাড়ী বড় ব্রিজের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

Manual1 Ad Code

নিহত যুবকের গায়ে ফুলহাতা শার্ট, পরনে জিন্সের প্যান্ট রয়েছে। এছাড়া পাশে একটি গামছা পাওয়া গেছে। সুরতহাল রিপোর্ট শেষে মরদেহটি ময়না-তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।