ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ স’মিলকে জরিমানা

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২০, ২০১৯
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ স’মিলকে জরিমানা

Manual6 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সুনামগঞ্জের ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি স’মিল থেকে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Manual1 Ad Code

রোববার (২০অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ছাতক শহরে অবস্থিত এসব সমিলকে বিভিন্ন অংকের জরিমানা আদায় করা হয়।

আপডেট লাইসেন্স ও বৈধ কোন কাগজ পত্র না থাকায় বাংলাদেশ করাত কল আইনে এসব সমিলের জরিমানা আদায় করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপশ শীলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে শহরের আবুল কালাম সমিল থেকে ৫ হাজার, তাহমিদ সমিল থেকে ১০ হাজার, রবিন সমিল থেকে ৫ হাজার, ভাই-ভাই সমিল থেকে ১০ হাজার, রনক সমিল থেকে ১০ হাজার, বশির মিয়া সমিল থেকে ৫ হাজার ও আচ্ছা মিয়া সমিল থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Manual6 Ad Code

এসময় ছাতক বিট ও ফরেস্ট কর্মকর্তা নিশিত চক্রবর্তী, ছাতক থানার এসআই সুমন, ভূমি অফিসের নাজির লাল মিয়াসহ ফরেস্ট বিভাগের লোকজন ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code