মৌলভীবাজার থেকে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৩, ২০১৯
মৌলভীবাজার থেকে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

Manual1 Ad Code

২২ অক্টোবর ২০১৯ ইং তারিখ বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম এর নেতৃত্বে এএসপি নাহিদ হাসানসহ মৌলভীবাজার জেলার সদর থানা এলাকায় আসামী গ্রেফতার অভিযান পরিচালনা করে। অভিযানে মৌলভবাজারের সদর থানাধীন শেরপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন ট্রাকস্ট্যান্ড এর সামনের পাকা রাস্তার উপর থেকে ফেঞ্চুগঞ্জ থানার মামলা নং- ০৬/৬৮ ধারা ৩০২/৩৪ পেনাল কোড এর হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামীকে গ্র্রেফতার করেছে র‌্যাব-৯। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ লেবু মিয়া (২৮), পিতাঃ মৃত লাল মিয়া, সাং- জাদুরগুল, থানাঃ রাজনগর, জেলাঃ মৌলভীবাজার। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। প্রেস-বিজ্ঞপ্তি।